গ্রাম - উত্তর রামেশ্বরপুর, পোস্ট- দুপসা, থানা - কালনা জেলা - পূর্ব বর্ধমান, পিন - ৭১৩৫১৯
ফোন – ৯৮৩৬২১৭৮৩
ইমেইল - souravandpaul@gmail.com
২০১১-২০১৪
বি এন্ড মেক এর প্রাক্তন সদস্য কৌশিক দত্তর সহায়তায় বি এন্ড মেক এ আসা । সৌরভ কেন্দ্রীয় সরকারের অধীন ইন্ডিয়ান অডিট এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ক্লার্ক কাম টাইপিস্ট পদে কর্মরত। বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামের অসম্ভব জেদি ছাত্র সৌরভ উচ্চমাধ্যমিক পাশ করার পর পড়ালেখার পাঠ চুকিয়ে গয়নার বাক্স তৈরির কাজে লেগে যায়। সংগঠনের সদস্য কৌশিক দত্ত সম্ভাবনাময় সৌরভকে নিয়ে আসে বি এন্ড মেক এ। এখানে থেকে গ্র্যাজুয়েশন করার পর আবার চরম দূর্ভোগ। তিন দিন আক্ষরিক অর্থে অভুক্ত থেকে বাধ্য হয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ নেয় খুব অল্প বয়সে পিতৃহারা সৌরভ। তবুও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন থেকে সরে আসে না। তারপর শুভেন ভৌমিকের সহায়তায় সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে। বর্তমানে ইন্ডিয়ান অডিট এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত শ্রী সৌরভ পালের কথায়, ‘বাবার কথা আমার স্মৃতিতে অস্পষ্ট। মা প্রচুর পরিশ্রম করে আমাদের খাবার জোগাড় করতেন। আর দশটা বাচ্চার মত আমাদের কোন শৈশব ছিল না’। বাবার না থাকা সৌরভ প্রতিমুহূর্তে অনুভব করে। মায়ের অসীম শক্তির প্রতি শ্রদ্ধাশীল বিবাহিত সৌরভের স্ত্রী, কন্যা ও মাকে নিয়ে সল্টলেকের কেন্দ্রীয় সরকারি কর্মী আবাসনে সুখের সংসার।