গ্রাম - লক্ষ্মণদা, পোস্ট - খুশবাসন, থানা - নারায়ণগড়, জেলা - পশ্চিম মেদিনীপুর,পিন - ৭২১৪৪৫
ফোন- ৮১৫৮০৩১৮৭২
ইমেইল - N/A
2022-2024
বি এন্ড মেকের প্রাক্তন ছাত্র অমরেশ আদকদের পাশের গ্রামে থাকে সায়ন্তনরা। অমরেশ এর কাছ থেকে খবর পেয়ে এখানে যোগাযোগ করে এবং ভর্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বি এন্ড মেকে ভর্তি হয় ।
২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে সায়ন্তন। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন জায়গায় নির্বাচিত বা ভর্তি হয়নি।
যথেষ্ট ভালো মেধার ছাত্র সায়ন্তনের আত্মবিশ্বাস (Self Confidence) এর বেশ অভাব আছে বলে আমাদের মনে হয়েছে। বাবা-মায়ের একই সন্তান সায়ন্তন। সায়ন্তনদের অল্প কিছু জমি জমা আছে তাতে চাষবাস করে মোটামুটি চলে যায়। পাশাপাশি লোকের বাড়িতে দিনমজুরের কাজ করেন সায়ন্তনের বাবা। সায়ন্তনের মাও ওর বাবার সাথে কাজ-কর্মে সাহায্য সহযোগিতা করেন।
এখানে থাকাকালীন প্রথমদিকে পড়াশোনায় অবহেলা করলেও শেষের দিকে যথেষ্ট সচেতন হয়েছিল ও। স্বাভাবিক কারণেই পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। তবে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এ ব্যাপারে সায়ন্তন যথেষ্ট পরিমাণে সচেতন।