গ্রাম - হাতিবাড়ি, পোস্ট-কুলাবাহাল, থানা -হুরা, জেলা - পুরুলিয়া, পিন - ৭২৩১০১
ফোন- ৮৬৭০১৪৩৭৬৮
ইমেইল -sanjoymahato671@gmail.com
২০১৬-২০১৮
ডানলপ নিবাসী বাণীব্রত রায় মহাশয়ের মাধ্যমে সঞ্জয় বি এন্ড মেক এ আসে ।
উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিধাননগর গভর্নমেন্ট কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে গ্রাজুয়েশন করে। বর্তমানে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে M Sc করছে, লাস্ট সেমিস্টার। ভবিষ্যৎ পরিকল্পনা B Ed করার।
বাবা মা, দিদিকে নিয়ে সঞ্জয়দের পরিবার। নিজস্ব সামান্য কিছু জমিতে চাষবাসের পাশাপাশি বাবা সরকারি ১০০ দিনের প্রকল্পে দিনমজুরের কাজ করেন। মাস্টার্স করার পর বিএড করার ইচ্ছা এবং পাশাপাশি বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি
১৬
নেওয়াও সঞ্জয়ের ভাবনা। যে করেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব নিজে প্রতিষ্ঠিত হয়ে সংসারের দায়িত্ব নেওয়া সঞ্জয়ের একমাত্র লক্ষ্য।
আর একটা সামাজিক দায়বদ্ধতা পালনে সঞ্জয় বিশেষভাবে বদ্ধপরিকর। ওদের গ্রামের পাশে শবর আদিবাসী জনজাতির একটি অনুন্নত গ্রাম আছে। ওর লক্ষ্য ওই গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনায় আগ্রহী করা এবং তাদের মধ্যে শিক্ষাদীক্ষা ও ভবিষ্যতে উচ্চ চিন্তার প্রসার ঘটানো। আমরা সঞ্জয়ের সাফল্য কামনা করি।