গ্রাম -পিথাপুরা, পোস্ট- ভদ্রকালী, থানা - নারায়ণগড়,
ফোন- ৮৯৬৭035019
samirshit760@gmail.com
২০১৮-২০২০
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক উদয়’ থেকে পড়াশোনা করেছিল গোবিন্দ দে। তার সাথে পরিচিত সমীর শীট, গোবিন্দ দে-র পরামর্শে শুভেন ভৌমিকের সঙ্গে যোগাযোগ করে বি এন্ড মেক এ আসে ।
নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোম থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর কল্যাণী ইউনিভার্সিটি থেকে বি টেক করে সমীর ইলেকট্রনিকস এন্ড ইন্সট্রুমেন্টেশন শাখায়। বর্তমানে LK Lifestyle LLP তে টেকনিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার পোস্টে কর্মরত, উড়িষ্যার লাপাঙ্গায় পোস্টেড।
বাবা মা বোন ঠাকুরমা এবং সমীর – মোট পাঁচজনকে নিয়ে সমীরদের পরিবার। বাবা পেশায় রাজমিস্ত্রি। বোন ক্লাস নাইনে পড়ে। খুবই পরিশ্রম করে যে সমীরের বাবা সংসার চালান একথা সমীরের কথায় স্পষ্ট। সমীরের চিন্তা এরপর আর বাবাকে কাজ করতে হবে না। বাবাকে অবসর দিয়ে ওই সংসারের দায়িত্ব পালন করবে। ২০২২ সালে অতি-বৃষ্টিতে সমীরদের মাটির বাড়ি নষ্ট হয়ে যায়। সেই সময় বি এন্ড মেক এর সদস্যরা সমীরদের বাড়ি মেরামতে বিশেষভাবে সাহায্য করে।