গ্রাম, পোস্ট - হেরম্ব গোপালপুর, থানা- পাথরপ্রতিমা, জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা, পিন - ৭৪৩৩৮৩
ফোন- ৮৯৬১২১৩৮৭২
ইমেইল - nityanandabarik91@gmail.com
২০১১-২০১২
গ্রাজুয়েশন পাঠরত নিত্যানন্দ বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন আবাসিক হোমে বিভিন্ন কাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। এই সংগঠনের প্রাণপুরুষ বিশ্বরূপ মহারাজের ইচ্ছায় নিত্যানন্দ গ্রাজুয়েশনের তৃতীয় বর্ষে বি এন্ড মেক স্টুডেন্টস হোমে আসে । পলিটিক্যাল সাইন্সে অনার্স গ্রাজুয়েশন করবার পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে। এরপর ক্যানিং এ একটা স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে কাজ করে কিছুদিন। ইতিমধ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আবার মাস্টার্স করে। এখনো
রায়দিঘি কলেজে পার্ট টাইম লেকচারারের কাজ করে চলেছে। বিভিন্ন সরকারি চাকরির চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত । দুই জায়গায় প্রাথমিক সিলেক্টেড হয়েও আছে, এখন ফাইনাল সিলেকশনের অপেক্ষায়।
পাথরপ্রতিমার প্রত্যন্ত গ্রামের ছেলে নিত্যানন্দ বারিক সবার নিতাই খুবই কর্মঠ, মানব দরদী, যে কোন সাধু প্রয়াসে নিজেকে নিয়োজিত করায় সদা সচেষ্ট। শ্রদ্ধেয় বিশ্বরূপ মহারাজের সৌজন্যে নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোমে আসা । মেসে থেকে এম এ প্রথম বর্ষ পাস করার পর আর্থিক কারণে ওর পক্ষে আর পড়াশোনা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। সেই সময়ে ওর ইচ্ছে ছিল পড়াশোনা ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে চাষবাস করার কিন্তু শুভেন এবং রীনা ভৌমিকের আন্তরিক ইচ্ছায় নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোমে থাকা শুরু করে। স্কুলে পার্টটাইমের চাকরি, বিয়ে, নয় মাসের কন্যা সন্তানসহ বর্তমানে জয়নগরে সরকারি হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফ স্ত্রীকে নিয়ে স্থায়ী আবাস। বি এন্ড মেক স্টুডেন্টস হোম এবং আবাসিক ভাই বোনদের সঙ্গে নিতাই এর সম্পর্ক নিবিড়। মাঝেমধ্যেই খবরাখবর বা দেখা-সাক্ষাৎ করে যায় সপরিবারে। জনমুখী যেকোনো কাজের ব্যাপারে নিতাই সবসময়ই সচেষ্ট এবং উন্মুখ। ওর খুব ইচ্ছে বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ওদের অঞ্চলে একটা আবাসিক হোম তৈরি করা, যেখানে গ্রামের দুঃস্থ মেধাবী ছেলেরা থেকে পড়াশোনা করতে পারবে।