গ্রাম - পশ্চিম হরিণডাঙ্গা, পোস্ট - হরিতলা, থানা - হাঁসখালি, জেলা - নদিয়া
ফোন-৭৯০৮৪৪৪৪৬২
ইমেইল- linkankirtaniya746@gmail.com
২০১৪-২০১৬ l
রহড়া রামকৃষ্ণ মিশনের আবাসিক আশ্রমে পাঁচজন নির্বাচকের মধ্যে একজনের অপছন্দের কারণে লিংকন বাতিল হয়ে যায়। ওখান থেকেই একজনের সহায়তায় ‘Nimta Be and Make Students Home’ এর সাথে যোগাযোগ হয় ।
উড়িষ্যার বালাসোরের হাতিগড় কমিউনিটি হেলথ সেন্টারে মেডিকেল অফিসার পোস্টে কর্মরত লিংকন। নদীয়ার বগুলা অঞ্চলের ছোট্টো অনামী গ্রামে অসচ্ছল পরিবারে লিংকনের বেড়ে ওঠা। বাবা, মা আর দুই ভাই (লিংকন ছোটো) নিয়ে অভাবের পরিবার। ক্লাস এইটে পড়ার সময় মা কে হারায়। মৃত্যু শয্যায় লিংকনের দাদার কাছে মা এর আকুতি ছিল ভাইকে ডাক্তার করার। মা এর মৃত্যুর পর আরও কঠিন লড়াই। তীব্র পারিবারিক সংকট। মা এর চিকিৎসার জন্য জমি বিক্রি, ভিটে-মাটি বন্ধক রাখতে হয় ।
অর্থের অভাবে পড়াশোনা ছাড়তে হয় দুই ভাইকেই । দাদা নিজের পড়াশোনা বন্ধ রেখে রোজগারের জন্য কাজ করতে শুরু করে। লক্ষ্য ছিলো যেভাবেই হোক মেধাবী ভাইকে আবার পড়াশোনার জগতে ফিরিয়ে আনা। দু’বছর বাদে আবার নতুন করে স্কুলে ভর্তি হয় লিংকন, মাধ্যমিক পাস করে ২০১৪ তে, খুব ভালো রেজাল্টও করে। নিমতা বি অ্যান্ড মেক স্টুডেন্টস হোম থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে লিংকন। গতবছর (২০২৩) বাবা গত হয়েছেন। এখন দুই ভাইয়ের সংসার। চাকরি সূত্রে লিংকন এখন উড়িষ্যাবাসী। সময় সুযোগ পেলেই বগুলাতে দাদার কাছে চলে আসে লিংকন।
পরিশেষে একটি কথা উল্লেখ করা দরকার। লিংকনের দাদা রাজীব কীর্তনীয়া দূর্গাপুরের এক বেসরকারী কলেজে ল (এল এল বি) পাঠরত থাকাকালীন লিংকন ওর ইন্টার্নশিপের টাকায় নিজের খরচ ও দাদার পড়াশুনার খরচের একটা বড় অংশ দায়িত্বের সঙ্গে সামলেছে।