ভীমরাম আশ্রম পাড়া, গ্রাম, থানা - নকশালবাড়ি, জেলা - দার্জিলিং, পিন - ৭৪২৩০১
ফোন - ৬২৯০০৯২৬৫১
ইমেইল - bardhandhiman 99@gmail.com
২০১৬-২০১৭
দার্জিলিং রামকৃষ্ণ মিশনের তৎকালীন সম্পাদক শ্রদ্ধেয় বিশ্বরূপ মহারাজের সাথে পরিচিতির মাধ্যমে ধীমান বি এন্ড মেক স্টুডেন্টস হোমে ভর্তি হয় ।
দার্জিলিং ফুডক্রাফট ইনস্টিটিউশন থেকে হোটেল ম্যানেজমেন্ট পাশ করার পর প্রথমে কোলকাতার তাজ বেঙ্গল হোটেলে দুই বছর চাকরি করে। বর্তমানে ধীমান মালদ্বীপ গ্রিন জোন ক্যাফের চাকরি ছেড়ে ক্রুজ শিপে চাকরির চেষ্টা করছে।
বাবা, মা এবং দুই পুত্র সন্তানকে নিয়ে ধীমানদের পরিবার। বাবা ছোটখাটো ব্যবসা করেন। নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোমে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করার জন্য ধীমানকে ভর্তি করা হয়। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ঘটনা,
১৭
একাদশ শ্রেণীর পর ধীমানকে হোম এর নিয়মানুবর্তিতা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়। খুবই দুঃখজনক ঘটনা কিন্তু একথা ঠিক যে নিয়মানুবর্তিতা ভাঙ্গলে তার সাথে কোন রকম আপোষ করা হয় না এখানে।
নিমতা বি এন্ড মেক থেকে চলে যাওয়ার পর যতীন দাস নগর বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ধীমান। বর্তমানে নকশালবাড়িতে নিজেদের বাড়িতেই পরিবারের সাথে বসবাস করছে। কথাবার্তায় ঝকঝকে ধীমানের সঙ্গে খুবই আন্তরিকভাবে কথা হয় অতীত এবং বর্তমানের বিভিন্ন প্রসঙ্গে। উচ্চাকাঙ্ক্ষী ধীমান জীবনে ক্রমাগত আরো যে উন্নতি করবে এ ওর কথাবার্তায় স্পষ্ট।