গ্রাম, পোস্ট - খাকুরদা, থানা – বেলদা, জেলা - পশ্চিম মেদিনীপুর
ফোন - 9002289348
ইমেইল - biswanathbag2011@gmail.com
২০১০-২০১৩
বেলঘরিয়ার চ্যারিটেবল আবাসিক হোম ‘বিবেক উদয়’এ সুযোগ না পেয়ে সেখান থেকে নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস
বর্তমানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর এ পদার্থ বিজ্ঞানের স্থায়ী শিক্ষক। এক চমৎকার চরিত্রের ছেলে বিশ্বনাথ বাগ। নিমতা বি এন্ড মেক এ থেকে গ্রাজুয়েশন করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ফিজিক্সে মাস্টার্সের পর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে জুন, 2022 এ স্থায়ী শিক্ষক হিসাবে যোগদান করে। বি এন্ড মেক থেকে চলে যাওয়ার পর প্রতিজ্ঞা করেছিল, জীবনে প্রতিষ্ঠিত হয়ে তবেই বি এন্ড মেক এ আসবে। কথা রেখেছিল। ২০২২ সালের ১০ জুন চাকরিতে যোগদানের পর ঐ বছরই জুলাই মাসে নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোমের পূণর্মিলন উৎসবে নতুনভাবে আত্মপ্রকাশ এবং প্রতিজ্ঞা মতো প্রথম মাসের বেতনের একটা বড় অংশ নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোমের উন্নতিকল্পে দিয়েছিল। আমরা সকলেই আপ্লুত ।