গ্রাম- হরালি, থানা - উদয়নারায়ণপুর, জেলা - হাওড়া,পিন - ৭১১২২
ফোন-৮২০৭০৯৪১৯৭
ইমেইল -sauarup1999@gmail.com
২০১৫-২০১৭
হরালি গ্রামের তরুণ কান্তি ব্যানার্জি, অরবিন্দ ব্যানার্জি এবং বীরেন্দ্রনাথ করণ এর সাথে নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোমের নিবিড় যোগাযোগ। তাঁদের সূত্রেই অরূপের বি এন্ড মেকে আসা ।
Institute for Engineering and Management (IEM) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মরত।
উদয়নারায়নপুর ব্লকের হরালি গ্রামে বাবা মায়ের একমাত্র সন্তান অরূপ । বাবা চাষবাসের সঙ্গে যুক্ত, সামান্য কিছু জমি
১৪
জমাও আছে। ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর Government College of Engineering and Leather Technology থেকে Computer Science and Engineering-এ BTech করে। এরপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে এম ই (ME) কমপ্লিট করে ২০২৩ সালে। চাকরি সূত্রে দমদম পার্কে বসবাস। নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোম সুন্দরভাবে চলার জন্য অরূপ সাধ্যমতো ভূমিকা রাখে। হোমের ভাই-বোনদের ব্যাপারে অরূপ যথেষ্ট উৎসাহী।
খুব সম্প্রতি অরূপ খবর দিল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), খড়গপুর এ কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টে পিএইচডি (PhD) করার জন্য সিলেক্টেড হয়েছে। ১৫ জুলাই জয়েনিং তাই ১৪ জুলাই পুনর্মিলন উৎসবে থাকতে পারবে না। আমরা যতটা দুঃখিত তার চেয়ে অনেক বেশি আনন্দিত। ভবিষ্যতের ডক্টর অরূপ সাউ আরও অনেক উন্নতি করুক, জীবনে মানুষের মতো মানুষ হোক—মনেপ্রাণে এই কামনা করি আমরা।