গ্রাম - কোটরাখালি, পোস্ট-পূর্ব বয়ারসিং, থানা - বাসন্তী, জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা,পিন - ৭৪৩৬১১
ফোন - 9775290251
ইমেইল - anup.nath18@gmail.com
২০১০-২০১৩
দৈনিক সংবাদপত্র ‘একদিন’ এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে অনুপকে আবাসিক হোম ‘বিবেক উদয়’ এ ভর্তির জন্য ডাকা হয় কিন্তু ‘বিবেক উদয়’ বা অন্য কোথাও নির্বাচিত না হওয়ায় বলা যায় অনুপের কথা ভেবেই যাত্রা শুরু করা হয় নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোমের।
ভূগোলে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনের পর কিছুদিন সরকারি চাকরির জন্য চেষ্টা চালায়। কিছু না হওয়ায় গৃহ শিক্ষকতা শুরু করে এবং বর্তমানে গৃহ শিক্ষকতা করেই পরিবারের রুটি রুজি জোগাড় করে চলেছে স্বচ্ছন্দে।
বলা যায় নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোম এর সূচনার অঙ্কুরিত বীজ অনুপ। সেদিন দৈনিক সংবাদপত্র ‘একদিন’ এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে অনুপকে আবাসিক হোম এ নিয়ে আসার তাগিদেই সূচনা হয় নিমতা বি এন্ড মেক স্টুডেন্টস হোমের।
মাধ্যমিক পাস করার পর অনুপের মা গত হন। মায়ের মৃত্যুর আগে থেকেই কর্মক্ষম বাবা রোগ শয্যায় পড়েন এবং প্যারালাইসিস হয়ে যান। বাবা মায়ের তিন ছেলের সর্বকনিষ্ঠ অনুপ। নিরুপায় অনুপ বি এন্ড মেক এ এসে খুবই নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন শেষ করে। নতুন শুরু হওয়া বি এন্ড মেক স্টুডেন্টস হোম তখনো সব ব্যাপারে খুব একটা গুছিয়ে উঠতে পারেনি কিন্তু তা সত্ত্বেও অনুপ এবং বাকি পাঁচজন ভাই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে নিজেদের মানিয়ে চলতে থাকে। ফলতঃ আজ কিন্তু তারা প্রত্যেকেই নিজস্ব কর্মজগতে যথেষ্ট প্রতিষ্ঠিত। অবিবাহিত অনুপ পরিবারের দায়ভার চালানোর পাশাপাশি জমি ক্রয় করে সেখানে নতুন বাড়ি তৈরির অপেক্ষায় ।